ইসলামের দৃষ্টিভঙ্গিতে শবে বরাত

আজ মঙ্গলবার দিবাগত রাতে সারাদেশে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে পবিত্র শবে বরাত।

Feb 3, 2026 - 11:37
Feb 3, 2026 - 11:41
 0  11
ইসলামের দৃষ্টিভঙ্গিতে শবে বরাত

গাজী আরমানঃ-   আজ মঙ্গলবার দিবাগত রাতে সারাদেশে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে পবিত্র শবে বরাত। হিজরি সনের শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এই রাত মুসলমানদের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ ও তাৎপর্যময়। শবে বরাতকে ‘লাইলাতুল বরাত’ বা সৌভাগ্যের রজনী হিসেবেও অভিহিত করা হয়।

এই পবিত্র রাত উপলক্ষে আগামীকাল বুধবার সরকারিভাবে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ধর্মপ্রাণ মুসলমানরা নির্বিঘ্নে ইবাদত-বন্দেগির মাধ্যমে রাতটি কাটানোর সুযোগ পাচ্ছেন।

পবিত্র শবে বরাত উপলক্ষে জাতির উদ্দেশে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বাণীতে তিনি শবে বরাতকে মহান আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের এক বিশেষ সুযোগ হিসেবে উল্লেখ করেন। তিনি দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মানবতার সার্বিক উন্নতির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানান।

শবে বরাত উপলক্ষে দেশের মসজিদগুলোতে বিশেষ ধর্মীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাসাবাড়ির পাশাপাশি মসজিদে মসজিদে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ কর্মসূচি আয়োজন করা হয়েছে। রাতভর ব্যক্তিগত নফল ইবাদত, কোরআন তেলাওয়াত ও জিকির-আজকারের জন্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লিদের জন্য উন্মুক্ত থাকবে। ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।

ইসলামের দৃষ্টিভঙ্গিতে শবে বরাত ইসলামী দৃষ্টিভঙ্গিতে শবে বরাত একটি গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ রাত। হাদিসে বর্ণিত আছে, এই রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন এবং অনুতপ্ত বান্দাদের গুনাহ ক্ষমা করেন।

তবে ইসলামি শিক্ষায় শবে বরাত পালনের মূল উদ্দেশ্য হলো আত্মশুদ্ধি, তওবা, আল্লাহর নৈকট্য অর্জন এবং নৈতিক চরিত্র গঠন। ইসলাম শবে বরাতে অতিরঞ্জিত বা বিদআতমূলক আমল নিরুৎসাহিত করে; বরং কোরআন-হাদিসসম্মত ইবাদত, নফল নামাজ, দোয়া ও আত্মসমালোচনার ওপর গুরুত্ব দেয়। এই রাত মুসলমানদের জন্য নিজেকে সংশোধনের, অন্যায়ের পথ পরিহার করার এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত। শবে বরাত তাই কেবল একটি আনুষ্ঠানিক রাত নয়, বরং মুসলমানদের জন্য আত্মিক জাগরণ ও নৈতিক উন্নয়নের এক মহামূল্যবান সময়।

ইসলামের দৃষ্টিভঙ্গিতে শবে বরাত:

শবে বরাতের নাম ও অর্থ শবে বরাত’ ফারসি শব্দ। আরবি পরিভাষায় একে বলা হয় লাইলাতুল বরাত, যার অর্থ—মুক্তির রজনী বা ভাগ্য নির্ধারণের রাত। হাদিসে এই রাতকে কখনো লাইলাতুন নিসফি মিন শা‘বান (শাবানের মধ্যরজনী) বলেও উল্লেখ করা হয়েছে।( আল-মুজামুল কাবির, তাবারানি ) 

এই রাতে আল্লাহর বিশেষ রহমত ও ক্ষমা একাধিক হাদিসে এসেছে, শাবান মাসের মধ্যরাতে মহান আল্লাহ তাঁর সৃষ্টির প্রতি বিশেষভাবে দৃষ্টি দেন এবং ক্ষমাপ্রার্থী বান্দাদের গুনাহ ক্ষমা করেন—শিরককারী ও হিংসাপোষণকারী ছাড়া। “আল্লাহ তায়ালা শাবান মাসের মধ্যরাতে তাঁর সব সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং ক্ষমা করে দেন সবাইকে—কেবল মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া।”সহিহ ইবনু হিব্বান, হাদিস: ৫৬৬৫ ,সুনান ইবনু মাজাহ, হাদিস: ১৩৯০ ৩.

রিজিক, হায়াত ও আমল নির্ধারণ প্রসঙ্গ কিছু বর্ণনায় উল্লেখ আছে—এই রাতে পরবর্তী এক বছরের রিজিক, জীবন-মৃত্যু ও বিভিন্ন বিষয় আল্লাহর হুকুমে ফেরেশতাদের নিকট লিপিবদ্ধ হয়। যদিও কোরআনে সরাসরি এই রাতের নাম উল্লেখ নেই, তবে বহু মুফাসসির শাবানের এই রাতকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাফসিরে ইবনু কাসির আল-বায়হাকি, শু‘আবুল ঈমান

কোরআনের দৃষ্টিতে ‘বরকতময় রাত’ কোরআনে সূরা দুখানে বলা হয়েছে— “আমি তা অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে।” (সূরা দুখান: ৩) 

অধিকাংশ আলেম এই আয়াতকে লাইলাতুল কদরের সঙ্গে সম্পৃক্ত করলেও, কিছু তাফসিরকার শাবানের মধ্যরাতের সঙ্গেও এর তাৎপর্য ব্যাখ্যা করেছেন। তাফসিরে কুরতুবি তাফসিরে রুহুল মা‘আনি 

শবে বরাতে করণীয় আমল (ইসলামী দৃষ্টিতে) ইসলাম শবে বরাতে নির্দিষ্ট কোনো ফরজ বা বাধ্যতামূলক ইবাদত নির্ধারণ করেনি। তবে নফল ইবাদত উৎসাহিত করা হয়েছে— করণীয় আমলসমূহ: নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়া , আন্তরিক তওবা ও আত্মসমালোচনা গুনাহ থেকে ফিরে আসার দৃঢ় সংকল্প

বিদআত ও অতিরঞ্জন সম্পর্কে সতর্কতা ইসলাম শবে বরাতে আতশবাজি, আলোকসজ্জা, নির্দিষ্ট সংখ্যা ধরে নামাজ, খাবার বিতরণকে ইবাদতের অংশ মনে করা—এসবকে সমর্থন করে না। ইবাদত হতে হবে কোরআন-হাদিসসম্মত, লোকদেখানো বা কুসংস্কারমুক্ত।

ইসলামের দৃষ্টিতে শবে বরাত কোনো আনুষ্ঠানিক উৎসব নয়; বরং এটি আত্মশুদ্ধি, আল্লাহমুখিতা ও নৈতিক পুনর্জাগরণের রাত। এই রাতে অতীত ভুলের জন্য অনুশোচনা, ভবিষ্যতের জন্য সঠিক পথে চলার অঙ্গীকার এবং আল্লাহর রহমতের আশায় বিনীত হওয়াই ইসলামের মূল শিক্ষা। শবে বরাত তাই মুসলমানদের জন্য আল্লাহর দিকে ফিরে আসার এক অনন্য সুযোগ।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0