শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে: আইন উপদেষ্টা

মঙ্গলবার শপথ নেবেন বিজয়ী সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার সদস্যরা

Feb 15, 2026 - 16:01
Feb 15, 2026 - 16:02
 0  4
শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে: আইন উপদেষ্টা
আইন উপদেষ্টা আসিফ নজরুল / মফাইল ছবি

আগামী মঙ্গলবার বাংলাদেশে বিজয়ী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টায়, আর নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বিকেল চারটায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করবেন। বিএনপি থেকে জানানো হয়েছে, বেলা সাড়ে ১১টা বা ১২টার মধ্যে সংসদীয় দলের নেতা নির্বাচিত হবেন।

বিকেল চারটায় অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান, যা সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হবে। আইনি প্রথা অনুযায়ী যাদের আমন্ত্রণ জানানোর কথা, সেটি মন্ত্রিপরিষদ বিভাগ নিশ্চিত করছে।

ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই; শুধুমাত্র সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ নিশ্চিত করা হয়েছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0