৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে প্রায় ৫০ লাখ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।
নীলফামারীর পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিপুল পরিমাণ নগদ অর্থসহ বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, আটক করার সময় তার কাছে আনুমানিক ৫০ লাখ টাকা পাওয়া গেছে। বর্তমানে টাকাগুলো গণনা করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন দাবি করেছেন, উদ্ধার হওয়া অর্থ ব্যবসায়িক লেনদেনের টাকা।
পুলিশ জানায়, অর্থের উৎস ও বহনের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0