ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল: ২৯৯ আসনে ভোট, প্রার্থী ২,০২৮
নারী প্রার্থীর সংখ্যা মাত্র ৮৩ জন
আগামীকাল ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনের বিশেষ দিক হলো, সংসদ ভোটের পাশাপাশি একই দিনে গণভোটও আয়োজন করা হচ্ছে।
নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। দলীয় প্রার্থীদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। সারাদেশে মোট ২৯৯টি আসনে ভোট গ্রহণ হবে। তবে শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত রাখা হয়েছে।
নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭৫ জন। মোট প্রার্থীদের মধ্যে নারী প্রার্থীর সংখ্যা মাত্র ৮৩ জন, যা সামগ্রিক সংখ্যার তুলনায় বেশ কম।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, মোট প্রার্থীর মধ্যে ১ হাজার ৭৫৫ জন রাজনৈতিক দলের মনোনীত এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী। নারী প্রার্থীদের মধ্যে ৬৩ জন দলীয় এবং ২০ জন স্বতন্ত্র। অন্যদিকে পুরুষ প্রার্থীদের মধ্যে ১ হাজার ৬৯২ জন দলীয় এবং ২৫৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সব মিলিয়ে ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জাতীয় সংসদ নির্বাচন, যা দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0