সংবিধান সংস্কার পরিষদের শপথ পাঠ কে করাবেন সেটি এখনো নির্ধারিত নয়: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ কে করাবেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ করানোর দায়িত্ব সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারের। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ কে করাবেন, তা এখনও চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি।
সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, “সংবিধান অনুযায়ী দুটি বিষয় রয়েছে। একটি জাতীয় সংসদ নির্বাচন ও একটি রাষ্ট্রপতি নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তাই সংসদ সদস্যদের শপথ গ্রহণের দায়িত্ব নির্বাচন কমিশনের। শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকাল সকাল ১০টায় অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।”
তিনি আরও জানান, সংবিধান অনুযায়ী সাধারণভাবে শপথ করানো হয় স্পিকার বা ডেপুটি স্পিকারের মাধ্যমে। তবে তারা অনুপস্থিত থাকলে বা দায়িত্ব পালন করতে অক্ষম হলে, অথবা তাদের মনোনীত প্রতিনিধি না থাকলে শপথ করানোর দ্বিতীয় বিকল্প হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার।
সংবিধান সংস্কার পরিষদের শপথ সংক্রান্ত প্রশ্নে মি. আহমদ বলেন, “এ বিষয়ে সংবিধান সংশোধনসহ কিছু প্রয়োজনীয় নিয়ম নির্ধারণের পরই শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা সম্ভব। সংবিধানে সংশোধনী হলে এবং শপথ প্রদানের প্রক্রিয়া নির্ধারিত হলে তা বাস্তবায়ন করা হবে।”
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0