কারাগারে প্রেম এবং চিঠি থেকে আজকের ভ্যালেন্টাইনস ডে

প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি পালিত হয় সেন্ট ভ্যালেন্টাইনস

Feb 14, 2026 - 14:18
 0  4
কারাগারে প্রেম এবং চিঠি থেকে আজকের ভ্যালেন্টাইনস ডে
সংগৃহীত ছবি

প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি পালিত হয় সেন্ট ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস। এই দিনে মানুষ তাদের প্রিয়জনকে ফুল, চকলেট, কার্ড বা বিশেষ উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করে থাকেন। এটি সেই দিন, যখন মানুষ একে অপরের প্রতি অনুভূতি জানাতে সাহস পায় এবং প্রেমের বার্তা আদান-প্রদান হয়।

সেন্ট ভ্যালেন্টাইন ছিলেন রোমের একজন খ্রিস্টান পুরোহিত, যিনি তৃতীয় শতাব্দীতে রোমে বাস করতেন। সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস বিবাহ নিষিদ্ধ করেছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে বিবাহিত পুরুষরা যুদ্ধের জন্য ভালো সৈন্য হয় না। তবে ভ্যালেন্টাইন মনে করতেন, এটি অন্যায়। তিনি গোপনে যুবার্তাদের বিবাহের ব্যবস্থা করতেন। সম্রাটের কাছে খবর পৌঁছালে ভ্যালেন্টাইনকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয় এবং মৃত্যুদণ্ড প্রদান করা হয়।

কারাগারে থাকা অবস্থায় ভ্যালেন্টাইন কারা প্রধানের মেয়ের সঙ্গে প্রেমে পড়েন। মৃত্যুদণ্ড কার্যকর করার আগের দিন, ১৪ ফেব্রুয়ারি, তিনি ওই মেয়ের উদ্দেশ্যে একটি চিঠি পাঠান, যা শেষ হয়েছিল লেখা দিয়ে—“তোমার ভ্যালেন্টাইন”।

ভালোবাসা দিবসের উৎস প্রাচীন রোমান উৎসব লুপারকালিয়া থেকে এসেছে, যা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে বসন্তকাল উদযাপনের জন্য পালিত হত। সেই সময়ে ছেলেরা মেয়েদের নাম লেখা চিরকুট তুলে একটি বাক্স থেকে নাম বেছে নিতেন। যে ছেলের হাতে যেই মেয়ের নাম পড়ত, তারা উৎসব চলাকালীন সময় বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড হিসেবে বিবেচিত হতেন। অনেক সময় এই জুটিই পরবর্তীতে বিবাহিত হতেন।

খ্রিস্টান গির্জা পরে এই উৎসবটিকে ধর্মীয় রূপ দেয় এবং সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণে উদযাপনের সিদ্ধান্ত নেয়। ধীরে ধীরে ভ্যালেন্টাইনস ডে পৃথিবীর নানা প্রান্তে প্রেম ও বন্ধুত্বের প্রতীক হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে।

আজকের দিনে মানুষ কেবল ভালোবাসার অনুভূতি প্রকাশ করেনি, বরং বন্ধুত্ব, শ্রদ্ধা ও সমবেদনা জানানোর মাধ্যম হিসেবেও এটি গুরুত্বপূর্ণ। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন রঙ, ফুল এবং উপহারের মাধ্যমে উদযাপিত হয় এই দিবস, যা যুগে যুগে প্রেমের বার্তা বহন করে আসছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0