ভোটকেন্দ্রে একটা সেলফি তো লাগবেই, তবে সাবধান
প্রথম ভোটের স্মৃতি সুরক্ষিত রাখতে হলে নিয়ম মেনে চলাই উত্তম।
দেশের গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ প্রথম ভোট। নীল কালি, উত্তেজনা আর ভোটদানের অনুভূতি—এসব মুহূর্ত স্মরণীয় হয়ে থাকে। তবে ভোটকেন্দ্রে সেলফি তোলার সময় কিছু নিয়ম মেনে চলতে হবে।
নির্বাচন কমিশনের সংশোধিত নির্দেশনায় বলা হয়েছে, ভোটকেন্দ্রে মোবাইল ফোন আনায় কোনও নিষেধাজ্ঞা নেই। ভোটকেন্দ্রের বাইরে বা লাইনে দাঁড়িয়ে “ভোট দিলাম” টাইপের ছবি তুলতে পারবেন। কিন্তু গোপন কক্ষ বা ব্যালট পেপারের কাছে গেলে ক্যামেরা বন্ধ রাখা বাধ্যতামূলক।
কমিশন বলেছে, ভোটের গোপনীয়তা আইনগতভাবে সুরক্ষিত। গোপন কক্ষে গিয়ে ব্যালট পেপারের ছবি তুলে “কাকে ভোট দিলাম” প্রকাশ করলে এটি নির্বাচন আইনভঙ্গের মধ্যে পড়ে এবং শাস্তিযোগ্য।
কী করা যাবে?
-
ভোটকেন্দ্রের বাইরে বা লাইনে দাঁড়িয়ে সেলফি তোলা
-
ভোটের পর আঙুলের কালি দেখিয়ে ছবি তোলা
-
কেন্দ্রের আশপাশে ছবি শেয়ার করা
কী করা যাবে না?
-
গোপন বুথের পর্দা সরিয়ে ফোন বের করা
-
ব্যালট পেপারের ছবি তুলে ভোটের তথ্য প্রকাশ করা
-
গোপন কক্ষে সেলফি বা ভিডিও করা
নির্বাচন কমিশন ভোটারদের সতর্ক করে দিয়েছে, ভোট দেওয়ার সময় গোপনীয়তা রক্ষা করা বাধ্যতামূলক। প্রথম ভোটের স্মৃতি সুরক্ষিত রাখতে হলে নিয়ম মেনে চলাই উত্তম।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0