চীনা পর্যবেক্ষক দলের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

বৈঠকে নির্বাচনের ওপর আশাবাদী চীনা প্রতিনিধি দল

Feb 11, 2026 - 17:25
 0  1
চীনা পর্যবেক্ষক দলের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা নির্বাচন পর্যবেক্ষণ মিশনের একটি প্রতিনিধি দল আজ রাজধানীতে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছে।

বেলা ১১টায় ঢাকার বসুন্ধরাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে চার সদস্যবিশিষ্ট চীনা প্রতিনিধিদলটি উপস্থিত ছিলেন। দলটির নেতৃত্ব দেন চীনের বিশিষ্ট কূটনীতিক চেন ওয়েই। আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তারা সরাসরি পর্যবেক্ষণ করবেন।

উপস্থিত সূত্র জানায়, বাংলাদেশের সঙ্গে চীনের কৌশলগত, অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক সম্পর্কের ধারাবাহিকতায় এই পর্যবেক্ষক দল ঢাকায় এসেছে। বৈঠকে তারা আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ সরকার ও জনগণ একসাথে কাজ করে আগামীকাল একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সক্ষম হবে। পাশাপাশি ভবিষ্যতে দুই দেশের উন্নয়ন, অগ্রগতি ও পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী হবে—এমন বিশ্বাসও ব্যক্ত করেন তারা।

বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0