পাবনায় স্বয়ংক্রিয় অস্ত্র ও বিপুল গুলিসহ গ্রেপ্তার তিন
স্বয়ংক্রিয় অস্ত্র ও বিপুল গুলিসহ তিন পেশাদার অপরাধী গ্রেপ্তার
পাবনার ঈশ্বরদী উপজেলায় অভিযান চালিয়ে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজসহ তিনজন পেশাদার অপরাধীকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঈশ্বরদীর বাঘইল এলাকা থেকে শাহিন নামের এক যুবককে একটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হযরত ও খোকন নামে আরও দুজনকে আটক করা হয়।
পরবর্তীতে তাদের দেখানো মতে ঈশ্বরদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি স্বয়ংক্রিয় এসএলআর রাইফেল, দুটি বিদেশি রিভলবার, একটি পয়েন্ট টুটু রাইফেল, একটি একনলা বন্দুক এবং বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ পেশাদার অপরাধী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।
পুলিশ সুপার আরও বলেন, এ অভিযানের সঙ্গে নির্বাচনসংক্রান্ত কোনো বিষয় জড়িত নয়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0