আমার গুন্ডা বাহিনী নাই যারা কেন্দ্র দখল রাখবে: রুমিন ফারহানা

“হাঁস মার্কা জনগণের প্রতীক, দুর্নীতির রাজনীতি নয়” — রুমিনের বার্তা

Feb 9, 2026 - 18:23
 0  3
আমার গুন্ডা বাহিনী নাই যারা কেন্দ্র দখল রাখবে: রুমিন ফারহানা
রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, তিনি অর্থ বা পেশিশক্তির রাজনীতিতে বিশ্বাস করেন না; তাঁর মূল ভরসা সাধারণ মানুষের ভালোবাসা ও দোয়া। কোনো অবৈধ অর্থ কিংবা বড় ধরনের কর্মী বা সন্ত্রাসী বাহিনী তাঁর নেই বলেও তিনি স্পষ্ট করে জানান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আমিনপাড়ায় আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, স্বতন্ত্র প্রার্থী শব্দটি শুনলে অনেকের কাছে মনে হতে পারে তিনি একা। কিন্তু বাস্তবে তিনি একা নন; এই এলাকার ভোটারদের সমর্থন, ভালোবাসা ও দোয়াই তাঁর প্রকৃত শক্তি। তিনি বলেন, হাঁস প্রতীক কোনো একক ব্যক্তির নয়, এটি জনগণের প্রতীক। এই প্রতীক চাঁদাবাজি ও মামলাবাজির রাজনীতি থেকে দূরে থাকার বার্তা দেয় এবং বড় দলগুলোর অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষের নিরাপত্তার প্রতীক।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ভোটকেন্দ্র রক্ষায় সবাই যদি সামান্য সময়ও সচেতন থাকেন, তাহলে একটি ভোটও চুরি করা সম্ভব হবে না। ভোটের আগে বিভিন্ন প্রলোভন বা উপহারের বিষয়ে মন্তব্য করে তিনি বলেন, কেউ যদি কিছু দিতে চায়, তা গ্রহণ করা যেতে পারে; তবে ভোট দেওয়ার সময় সিদ্ধান্ত নিতে হবে বিবেকের ভিত্তিতে এবং হাঁস প্রতীকেই ভোট দিতে হবে।

পথসভায় তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, মানুষের সচেতন অংশগ্রহণই পারে প্রকৃত গণতান্ত্রিক পরিবর্তন নিশ্চিত করতে। তাঁর বক্তব্যে উপস্থিত ভোটারদের মধ্যে উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0