কমকর্তা ও কর্মচারীদের কাছ থেকে বিদায় নিয়েছেন প্রধান উপদেষ্টা

সৌজন্য সাক্ষাৎ ও ফটোসেশনে অংশ নেন

Feb 16, 2026 - 17:54
 0  3
কমকর্তা ও কর্মচারীদের কাছ থেকে বিদায় নিয়েছেন প্রধান উপদেষ্টা
সংগৃহীত ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আজ তাঁর কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী বক্তব্য প্রদান করেছেন। দায়িত্ব পালনকালে সহযোগিতা ও নিষ্ঠার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, দায়িত্ব পালনের সময় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। দেশের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার অভিজ্ঞতা তিনি স্মরণ করেন এবং ভবিষ্যতেও রাষ্ট্রের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

ভাষণ শেষে তিনি কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফটোসেশনে অংশ নেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, দায়িত্বের শেষ দিনে তিনি সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0