রোববার থেকে শুরু হচ্ছে দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি

রোববার থেকে শুরু হচ্ছে দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি

Apr 1, 2026 - 18:04
 0  3
রোববার থেকে শুরু হচ্ছে দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি
সংগৃহীত ছবি

দেশজুড়ে হামের সংক্রমণ মোকাবিলায় আগামী রোববার থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এ কর্মসূচির আওতায় ছয় মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের হামের টিকা প্রদান করা হবে। একই সঙ্গে নিয়মিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর অন্যান্য টিকাও দেওয়া অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, টিকা কার্যক্রম নির্বিঘ্ন করতে বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে প্রয়োজনীয় টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে সারা দেশে পাঠানো হবে।

কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য স্বাস্থ্য বিভাগের সব কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান মন্ত্রী। পাশাপাশি সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা ও ভেন্টিলেটর প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে স্বাস্থ্য বিভাগ জানায়, জুলাই-আগস্ট মাসে দেশব্যাপী একটি বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের হামের টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0