প্রবাসীদের ৪ লাখ ৮১ হাজারের বেশি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

ভোট দিয়েছেন ৫ লাখেরও বেশি

Feb 11, 2026 - 14:11
 0  3
প্রবাসীদের ৪ লাখ ৮১ হাজারের বেশি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী ভোটারদের পাঠানো চার লাখ ৮১ হাজার ১৮৫টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসীদের অংশগ্রহণে এই ব্যালটগুলো পাঠানো হয়।

বুধবার সকালে প্রবাসী ভোটার নিবন্ধনসংক্রান্ত ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সকাল সোয়া ৯টা পর্যন্ত অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসীদের কাছে মোট সাত লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রেরণ করা হয়েছে।

এর মধ্যে পাঁচ লাখ ২৮ হাজার ৫৭৯ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। ইতোমধ্যে পাঁচ লাখ ১৫ হাজার ৬১৯ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন বলে জানানো হয়েছে।

এছাড়া পাঁচ লাখ সাত হাজার ৩২৭ জন প্রবাসী ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগের মাধ্যমে তাদের ব্যালট পাঠিয়েছেন। এর মধ্যে চার লাখ ৪৪ হাজার ৪৩৬টি ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে এবং গ্রহণ করা হয়েছে।

প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত নিবন্ধিত ভোটারদের কাছেও (আইসিপিভি) পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। এ পর্যন্ত দেশের সাত লাখ ৬০ হাজার ৮৯৮ জন ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রবাসী ও অভ্যন্তরীণ পোস্টাল ব্যালট গণনা করে সংশ্লিষ্ট আসনের ফলাফলে যুক্ত করা হবে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0