বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের

অর্থনীতি, জলবায়ু ও নিরাপত্তায় ঢাকার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের

Feb 15, 2026 - 15:49
 0  3
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের

যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু পরিবর্তন এবং নিরাপত্তা ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। খবর দিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস

যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)–র মুখপাত্র বলেন, “আমরা আশা করি নতুন সরকার গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের ধারাকে আরও এগিয়ে নেবে।”

তিনি আরও জানান, ব্রিটিশ সরকার ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশি সংসদ নির্বাচনের ফলাফলে সন্তোষ প্রকাশ করেছে। মুখপাত্রের মতে, শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ফলাফল ঘোষণা হওয়া বাংলাদেশের লক্ষ্য ও জনগণের প্রত্যাশা পূরণের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এর আগে, নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার দলকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে দেশবাসীর জন্যও শুভেচ্ছা জানিয়েছে তারা, বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হিসেবে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0