হরমুজ প্রণালিতে আটকে থাকা ৬ বাংলাদেশি জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান

হরমুজ প্রণালিতে আটকে থাকা ৬ বাংলাদেশি জাহাজ

Apr 1, 2026 - 17:07
 0  3
হরমুজ প্রণালিতে আটকে থাকা ৬ বাংলাদেশি জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান
ইরানের কেশম দ্বীপের কাছে হরমুজ প্রণালি দিয়ে মাছ ধরার নৌকা ও পণ্যবাহী কনটেইনার জাহাজ চলাচল করছে

হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশের পতাকাবাহী ছয়টি জাহাজকে অবশেষে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। বুধবার ঢাকায় অবস্থিত ইরানি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি।

রাষ্ট্রদূত জানান, আটকে থাকা জাহাজগুলোর বিষয়ে তেহরানকে অবহিত করা হলে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল সেগুলোর চলাচলে সহায়তার অনুমোদন দেয়। তবে প্রাথমিকভাবে প্রয়োজনীয় তথ্যের অভাবে জাহাজগুলো শনাক্ত করা সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ইরান সরকার জাহাজগুলোর বিস্তারিত তথ্য চেয়েছিল এবং গত সপ্তাহে বাংলাদেশ কর্তৃপক্ষ সেই তথ্য সরবরাহ করে। এরপর থেকেই জাহাজগুলো ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

বর্তমানে জাহাজগুলো চলাচলের পথে কোনো ধরনের জটিলতা নেই বলেও জানান রাষ্ট্রদূত। তিনি আশ্বাস দেন, এ বিষয়ে ভবিষ্যতেও প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে ইরান।

উল্লেখ্য, হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ। এই পথে জাহাজ চলাচলে সাময়িক বাধা তৈরি হলে তা আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে প্রভাব ফেলতে পারে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0