কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করা সম্ভব না: তাসনিম জারা
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. তাসনিম জারা। আসন্ন ১২ ফেব্রুয়ারির ভোটকে সামনে রেখে তিনি পোলিং এজেন্ট সংগ্রহের আহ্বান জানিয়েছিলেন। তার সেই ডাকে সাড়া দিয়ে অনেকেই যোগাযোগ করেছেন এবং বর্তমানে তাদের প্রশিক্ষণ কার্যক্রম চলছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় ডা. তাসনিম জারা জানান, পোলিং এজেন্টদের অষ্টম ব্যাচের প্রশিক্ষণ চলছে। তিনি বলেন, এত বড় আয়োজন আন্তরিকভাবে এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা তার জানা নেই।
তিনি সমর্থক ও স্বেচ্ছাসেবকদের উদ্দেশে আরও বলেন, ভোটারদের মনে করিয়ে দিতে হবে যে তার নির্বাচনী প্রতীক হলো ⚽️ ফুটবল। পাশাপাশি ১২ ফেব্রুয়ারি ভোটের দিন সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।
নির্বাচনকে সামনে রেখে তার প্রচার-প্রচারণা ও সাংগঠনিক প্রস্তুতি অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0