বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে সংঘর্ষেঃ নিহত ১
তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এই দুঃখজনক ঘটনা ঘটে
সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে এক প্রবাসী আঞ্জুর মিয়া নিহত হয়েছেন। তিনি উপজেলার তাড়ল ইউনিয়নের ধল পূর্ব আশ্রম গ্রামের মৃত সাদুল্লাহর ছেলে, বয়স ৪৫ বছর।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২:৪৫ মিনিটের দিকে ধল পূর্ব আশ্রম গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে নিকটাত্মীয় আনহার মিয়া ও আঞ্জুর মিয়ার পক্ষের মধ্যে তর্ক শুরু হয়। এর জের ধরে শনিবার আনহার মিয়ার কনের বাড়িতে বিয়ের মালামাল আনতে গেলে আঞ্জুর মিয়া প্রতিপক্ষের হামলার শিকার হন।
গুরুতর আহত অবস্থায় তাঁকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনি রানী তালুকদার বলেন, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। আহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তাড়ল ইউপি চেয়ারম্যান আলী আহমদ জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এই দুঃখজনক ঘটনা ঘটে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0