আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষে প্রাণ গেল বাংলাদেশির

আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষে প্রাণ গেল বাংলাদেশির

Apr 1, 2026 - 17:31
 0  3
আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষে প্রাণ গেল বাংলাদেশির
সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। দেশটির ফুজাইরাহর আল রিফা এলাকায় এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা যায়, ইরান থেকে নিক্ষিপ্ত একটি ড্রোনকে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আকাশেই প্রতিহত করে আমিরাতের এয়ার ডিফেন্স ইউনিট। পরে ধ্বংস হওয়া ড্রোনের অংশবিশেষ নিচে একটি খামারে গিয়ে পড়ে। এ সময় সেখানে অবস্থানরত এক বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফুজাইরাহ মিডিয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে, চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে আমিরাত জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া সংঘাতের সময় থেকে এখন পর্যন্ত তারা বিপুল সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে ১ হাজার ৯৭৭টি ড্রোন এবং ৪৩৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে বেসামরিক নাগরিকদের ঝুঁকি বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে প্রবাসী শ্রমিকদের ওপরও।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0