গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ১, আহত ১০

আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ

Feb 23, 2026 - 17:43
 0  4
গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ১, আহত ১০
সংগৃহীত ছবি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিলু মুন্সী (৫০) নামে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি সোমবার বেলা ১১টার দিকে ঘটে। নিহত নিলু মুন্সী কমলাপুর গ্রামের আনোয়ার মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার আনোয়ার মুন্সী গ্রুপ ও নূর ইসলাম গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এদিন প্রথমে আনোয়ার মুন্সীর লোকজন হাসপাতাল গেটে নূর ইসলামকে আক্রমণ করেন, এতে নূর ইসলাম আহত হন। পরে নূর ইসলামের লোকজন প্রতিশোধে আনোয়ার মুন্সীর বাড়িতে হামলা চালায় এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে নারীসহ অন্তত ১১ জন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা মুকসুদপুর হাসপাতালে করা হয়। পরে গুরুতর আহত নিলু মুন্সীসহ কয়েকজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিলু মুন্সীকে মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে সেনা ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।”

স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় আধিপত্য বিস্তার ও সম্পত্তি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে বিদ্যমান। পুলিশ ঘটনাস্থল থেকে সংঘর্ষকারীদের গ্রেফতার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0