মহানবী (সা.) কোনো সম্প্রদায় দ্বারা ক্ষতির আশঙ্কা করলে যে দোয়া পড়তেন

শত্রু থেকে রক্ষা ও আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাসের শিক্ষা”

Feb 14, 2026 - 14:31
 0  4
মহানবী (সা.) কোনো সম্প্রদায় দ্বারা ক্ষতির আশঙ্কা করলে যে দোয়া পড়তেন
প্রতীকী ছবি

ইসলাম ধর্মে সব সময় আল্লাহর ওপর ভরসা রাখা মুমিনদের অন্যতম মৌলিক দায়িত্ব। কারণ তিনিই মানুষকে বিপদ, অনিষ্ট এবং প্রতিকূলতা থেকে রক্ষা করার সর্বোচ্চ ক্ষমতা রাখেন। রাসুল মুহাম্মদ (সা.) যখন কোনো দল বা ব্যক্তির অত্যাচার বা ক্ষতির আশঙ্কা অনুভব করতেন, তখন তিনি বিশেষ দোয়া পড়তেন।

উক্ত দোয়া হলো:

اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِم، وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ


উচ্চারণ: আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউজুবিকা মিন শুরুরিহিম।

দোয়ার অর্থ: “হে আল্লাহ, আমরা আপনাকে তাদের গলদেশে রাখছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি।”

হাদিসে উল্লেখ আছে, আবু মুসা (রা.) থেকে বর্ণিত এই দোয়া রাসুল (সা.) প্রায়ই পাঠ করতেন যখন কোনো দলের উপর বা পরিস্থিতিতে ভয় বা শঙ্কা অনুভব হতো। (আবু দাউদ, হাদিস: ১৫৩৭)

আলেমগন  বলছেন, এই দোয়ার মাধ্যমে মুমিনরা শুধু আল্লাহর সাহায্য প্রার্থনা করেন না, বরং নিজের মনকে দৃঢ় ও আত্মবিশ্বাসী রাখেন। এটি অনিষ্ট ও শত্রুর হাত থেকে সুরক্ষা কামনার কবজ।

আজকের দিনে বিশ্বাসীরা এই দোয়া পড়ার মাধ্যমে আল্লাহর ওপর ভরসা ও শান্তির অনুভূতি অর্জন করতে পারেন, বিশেষ করে জীবনের যেকোনো কঠিন পরিস্থিতিতে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0