শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার

হামলার পর ২ মাসের মধ্যে পরিবারের জন্য ফ্ল্যাট

Feb 10, 2026 - 16:50
 0  1
শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদকঃ  রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস শরীফ ওসমান হাদির পরিবারকে ঢাকার লালমাটিয়া এলাকায় নির্মিত একটি রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন।

এই ফ্ল্যাটের দলিল ও চাবি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম।

শরীফ ওসমান হাদির স্ত্রীসহ পরিবারের কয়েকজন সদস্য এ সময় উপস্থিত ছিলেন।

গত বছরের ১২ ডিসেম্বর শুক্রবার, পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে এক গণসংযোগের পর শরীফ ওসমান বিন হাদিকে লক্ষ্য করে চলন্ত মোটরসাইকেলের পেছনে থাকা এক আততায়ী খুব কাছে থেকে গুলি চালায়। গুলি মাথায় লাগায়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ১৬ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার এই হত্যাকাণ্ডের পর থেকে পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে রাষ্ট্রীয় উদ্যোগে বিভিন্ন সহায়তা ও সমর্থন প্রদান করা হচ্ছে।

শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডটি রাজনৈতিক সহিংসতার শীর্ষ পর্যায়ের ঘটনা হিসেবে বিবেচিত হয়। এই ধরনের সহিংসতার শিকার পরিবারের সদস্যদের পুনর্বাসনে রাষ্ট্রীয় উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

এফেকে সরকারিভাবে ফ্ল্যাট ও ভূমি প্রদান, পরিবারকে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার একটি অংশ হিসেবে নেওয়া পদক্ষেপ হিসেবে তুলে ধরা হচ্ছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0