রাশিয়া থেকে দেড় শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

Feb 14, 2026 - 16:43
 0  4
রাশিয়া থেকে দেড় শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

ভারত রাশিয়ার কাছ থেকে দেড় শতাধিক দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্রয়ের পরিকল্পনা করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা যায়, প্রাথমিক বাজেট হিসেবে এই অস্ত্র কেনার জন্য ৩ হাজার ৯০০ কোটি ডলার ধার্য করা হয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি ঘোষণা করেছে, তারা বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম ও সমরাস্ত্র ক্রয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। এতে রয়েছে কমব্যাট ক্ষেপণাস্ত্র, মাল্টি-রোল ফাইটার বিমান, রাফাল যুদ্ধবিমান এবং একটি এয়ার-শিপ-ভিত্তিক হাই-আলটিচ্যুড স্যাডেলাইট।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ‘কমব্যাট ক্ষেপণাস্ত্র’ বলতে মূলত এস-৪০০ এবং স্বল্প-পাল্লার পান্তশির ক্ষেপণাস্ত্র বোঝানো হয়েছে। ভারতের বিমান বাহিনী মন্ত্রণালয়ের কাছে মোট ২৮৮টি ক্ষেপণাস্ত্রের জন্য আবেদন করেছে, যার মধ্যে ১৬৮টি এস-৪০০ এবং ১২০টি পান্তশির।

এস-৪০০ ক্ষেপণাস্ত্র বিশ্বের সবচেয়ে আধুনিক ও বিধ্বংসী দূরপাল্লার অস্ত্রগুলোর মধ্যে অন্যতম। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেন, এই সরঞ্জাম ভারতের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

সর্বশেষ বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, “এই ক্রয় ভারতের প্রতিরক্ষা সক্ষমতাকে আধুনিকায়নের পাশাপাশি আঞ্চলিক সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0